AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেলর সুইফটের বিয়ের পারমিটেই খরচ প্রায় ২ কোটি টাকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:৫৮ পিএম, ১১ জুলাই, ২০২৬

টেলর সুইফটের বিয়ের পারমিটেই খরচ প্রায় ২ কোটি টাকা

বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরেই বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনা। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত তারকাখচিত এ আয়োজন ঘিরে প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য।

এবার জানা গেছে, বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ও ব্যবস্থাপনা ব্যয় বাবদ নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলারেরও বেশি অর্থ পরিশোধ করেছেন টেলর সুইফট। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকে প্রশ্ন করা হয়, অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্যয় টেলর সুইফট বহন করবেন কি না।

জবাবে মেয়র বলেন, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট সেবা ও নিরাপত্তা ব্যবস্থার খরচ হিসেবে টেলর সুইফট আগেই ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি অর্থ পরিশোধ করেছেন।

মেয়র মামদানি বলেন, “টেলর সুইফট ইতোমধ্যেই পারমিটের জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করেছেন। অনুষ্ঠানটি আয়োজন এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য সাড়াদান কার্যক্রমের ব্যয় মিলিয়ে মোট খরচ ছিল ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি।”

চলতি মাসে ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠান ঘিরে শত শত তারকার উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!