AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩০ পিএম, ৯ জুলাই, ২০২৬

জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক

ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নিজের ৩০তম জন্মদিন উদ্‌যাপন করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তিনি সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন।

পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেন চমক। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন স্থানে গাছগুলো রোপণ করা হয়।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী চমক

এ উদ্যোগ সম্পর্কে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতিরই অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়ে ওঠে। একসময় শহরের ইট-পাথরের জীবন একঘেয়ে লাগে। মানুষ যত বেশি প্রকৃতির কাছে ফিরবে, জীবন তত বেশি অর্থবহ হবে।’

অভিনেত্রী চমকের ভিডিও ভাইরাল!

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ। এই বন বুক পেতে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।’

নতুন ওয়েব সিরিজে আসছে চমক - Popular24News

চমকের এই উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীসহ অনেকের। জন্মদিনকে ব্যক্তিগত উদ্‌যাপনের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ রক্ষার একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য অভিনেত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!