AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাক শ্রমিক স্বামী -স্ত্রী নিহত, শিশু সন্তান আহত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৬:০৫ পিএম, ১১ জুলাই, ২০২৬

শ্রীপুরে পিকআপের ধাক্কায় পোশাক শ্রমিক স্বামী -স্ত্রী নিহত, শিশু সন্তান আহত

গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপের ধাক্কায় এক পোশাক শ্রমিক ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দর আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২) এবং তাঁর স্ত্রী বিথী আক্তার (৩০)। রাকিব হাসান শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানার প্রশাসনিক বিভাগে কর্মরত ছিলেন।

গুরুতর আহত ওই দম্পতির এক বছরের শিশুকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাকিব হাসান ও তাঁর স্ত্রী তাঁদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক বছরের শিশু সন্তান গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, সে বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!