জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভার প্রবেশপথে জেলা এনসিপির আংশিক কমিটির নেতৃবৃন্দ রজনীগন্ধা ও গোলাপের স্টিক দিয়ে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাইযাত্রা’ উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতারা দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমির সঞ্চালনায় বক্তব্য দেন জেলা এনসিপির আহ্বায়ক মুন্সী জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. সাইফুজ্জামান, নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক ও এস. এম. এখলাসুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শাহজাহান সাজু, যুগ্ম সদস্যসচিব রফিকুল ইসলাম পিকুল, সাংগঠনিক সম্পাদক দেব কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আশিক মোল্যা ও শাহান সরদার প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

