AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংহাই উৎসবে মনোনীত ইশতিয়াক আহমেদের চলচ্চিত্র


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:১৫ পিএম, ১ জুন, ২০২৬

সাংহাই উৎসবে মনোনীত ইশতিয়াক আহমেদের চলচ্চিত্র

চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের -এর ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক Monoj Pramanik।

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন। আন্তর্জাতিক এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পাওয়ায় সিনেমাটি বিশ্বমঞ্চে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ পাচ্ছে।

উৎসবে সিনেমাটি প্রিমিয়ারে অংশ নিতে জুনের দ্বিতীয় সপ্তাহে সাংহাই যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রের অভিনেত্রী সানজিদা আক্তার। আগামী ১৫ জুনের প্রদর্শনীতে তারা সেখানে উপস্থিত থাকবেন। চলচ্চিত্রটি এই উৎসবে নির্বাচিত হওয়াকে স্বাধীন চলচ্চিত্রচর্চার জয় এবং পুরো টিমের দীর্ঘ পরিশ্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক।

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো এই সিনেমায় কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির লড়াই এবং তিন নারীর সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। নির্মাতার মতে, সিনেমাটির নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্রভাষায় তুলে ধরেছে।

সিনেমাটিতে সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একঝাঁক তরুণ শিল্পী অভিনয় করেছেন। সাংহাই উৎসবের পর বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!