বলিউডের বিগ বি’কে নিয়ে এখনো কৌতূহলের শেষ নেই তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাই তো এখনও নিয়মিত খোঁজ রাখেন প্রিয় তারকার। এবার এই অভিনেতাকে নিয়ে ছড়িয়েছে, তিনি নাকি হাসপাতালে ভর্তি। তার অসুস্থতার খবর প্রকাশ হতেই উদ্বিগ্ন সবাই।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন-লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সরাসরি বর্ষীয়ান অভিনেতা পরে সবার উদ্বেগ দূর করেছেন।
তবে অমিতাভ জানানোর আগেই নাকি তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অভিনেতা সত্যিই লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন চেকআপের জন্য। চেকআপ শেষে বাড়িও ফিরেছেন। পরবর্তীতে বিষয়টি অধিকতর স্পষ্টতার জন্য অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ভাইয়ারা, চিল শান্ত হলে টিয়াপাখি কথা বলা শুরু করে। আরও জানান, তিনি একদমই সুস্থ রয়েছেন।
এদিকে এ অভিনেতা অবশ্য দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ‘কুলি’ সিনেমার শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল। আবার ২০১৮ সালে প্রচণ্ড পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তখন জানা যায় অন্ত্রে সমস্যা সমস্যা। ক্ষুদ্রান্ত্রের ‘ডাইভার্টিকুলাইটিস’ রোগের জন্য অস্ত্রোপচার করা হয় তার। সেই সময়ই লিভার সিরোসিসে আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়। হেপাটাইটিস বি’র কারণে এই অসুখে আক্রান্ত হয়েছিলেন। যা এখনো ভোগায় তাকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

