AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন সিনেমায় চমক ছড়াচ্ছেন অক্ষয় ‘ভূত বাংলা’ ট্রেলার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২৪ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

নতুন সিনেমায় চমক ছড়াচ্ছেন অক্ষয় ‘ভূত বাংলা’ ট্রেলার

বলিউডের পরিচালক-অভিনেতা জুটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমার আবার চমক ছড়াচ্ছেন। তাদের নতুন সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলারে দেখা মিলল পুরনো স্বাদ আর নতুন রহস্যের মিশ্রণ।

মার্চে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রথম ঝলক দেখে দর্শকরা বিভ্রান্ত ছিলেন-এটা কি ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল নাকি একেবারে আলাদা গল্প? সোমবার প্রকাশিত ট্রেলারের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন প্রিয়দর্শন-অক্ষয় জুটি।

চেনা প্রাসাদ, বিয়েবাড়ির আবহে গা ছমছমে অদ্ভুত ঘটনার ছোঁয়া, সঙ্গে দমফাটা হাসি ও প্রেম-রোম্যান্স-দুই দশক পরও এই ফরম্যাটে স্বাদ ফিরিয়েছেন বলিউডের এক সময়কার ব্লকবাস্টার জুটি। যদিও অনেকে ‘ভুল ভুলাইয়া’র সঙ্গে মিল খুঁজেছেন, পরিচালক প্রিয়দর্শন জানান, গল্পটি সম্পূর্ণ নতুন।

গল্পের প্রেক্ষাপট: মঙ্গলপুর নামের এক রহস্যময় গ্রাম। এখানে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামের প্রতিটি বিয়ে মানেই আতঙ্কের খেলা। কিন্তু অতিথিরা এ বিষয়ে আগে কোনো ধারণা পাননি। প্রাচীন প্রাসাদে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নানা অদ্ভুতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে।

ট্রেলারে দেখা গেল পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুকপূর্ণ খুনসুটি। রোমান্সের জন্য যুক্ত হয়েছেন ওয়ামিকা গাব্বি, আর বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তও পরিবারে ভরসা জুগিয়েছেন। বিশেষভাবে ‘ভিলেন’কে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, ট্রেলারে টাবুর চরিত্রের মাধ্যমে অতিপ্রাকৃত বিষয়ের ইঙ্গিতও দিয়েছেন পরিচালক।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!