নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক সচেতনতা নিয়েও আলোচনায় থাকা এই তারকা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে চমক লেখেন, ‘৫ আগস্টের পর অনেকেই ভাবছিল, একদল একচ্ছত্র ক্ষমতায় যাবে। কিন্তু রাজনীতি কখনো এত সরলরেখায় চলে না। দেড় বছরে খেল পাল্টে গেছে। হয়তো সামনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন, সবচেয়ে শক্তিশালী বিরোধী দল আমরা দেখতে যাচ্ছি। তবে গণতন্ত্রের সৌন্দর্য এখানেই, ক্ষমতা আর প্রতিপক্ষ-দুটোই শক্ত হলে তবেই ভারসাম্য আসে।’
তিনি আরও উল্লেখ করেন, এখন প্রয়োজন ঠান্ডা মাথা। অ্যাক্টিভিস্টদের শোরগোলের বাইরে গিয়ে দুই দলই যেন আগামী সংসদের জন্য প্রস্তুত হয়। তার ভাষায়, ‘শেষ পর্যন্ত জয়-পরাজয় না, গণতন্ত্র টিকে থাকাটাই সবচেয়ে বড় কথা। দেশ ও দেশের মানুষের কল্যাণে দুই দলই একসাথে
স্ট্যাটাসের শেষে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানান চমক। তিনি লেখেন, ‘অগ্নিকন্যা রুমিন ফারহানাকে অভিনন্দন। যারা নারী ক্ষমতায় বিশ্বাস করে না, তাদের জন্য তিনি উদাহরণ হয়ে থাকবেন।’
একই সঙ্গে তাসনিম জারার প্রসঙ্গ টেনে চমক জানান, তিনি জিতলে ভালো লাগত। তবে কেউ যদি অনিয়ম বা অন্যায় করে থাকে, তার যথাযথ বিচার সৃষ্টিকর্তা করবেন-এমন আস্থার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

