২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি আছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর।
তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’-এ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই বড়দিন উপলক্ষে অভিনেত্রীকে আবার চমকে দিলেন এ কথিত প্রেমিক। এবার কোনো সাধারণ উপহার নয়, সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি।
‘লাভ নেস্ট’ বরাবর এবারও জ্যাকুলিন ফার্নান্দেজকে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’।
সুকেশ লিখেছেন, এই শুভ বড়দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এ বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে— এটি শেষ পর্যন্ত শেষ হবে না; কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি-আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।
বিলাসবহুল অন্দরসজ্জা ও গলফ কোর্স চিঠিতে সুকেশ আরও লিখেছেন— বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন। বাড়ি উপহার দিয়েই ক্ষান্ত হননি সুকেশ। একই চিঠিতে তিনি এক অভাবনীয় ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
সুকেশ বলেছেন, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ (আরসিবি) কিনে নেওয়ার পরিকল্পনা করছেন। আর এই বিশাল বিনিয়োগও তাকে খুশি করার জন্য কিনতে চান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

