AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার



পত্নীতলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার

‎নওগাঁর পত্নীতলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও পত্নীতলা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন- আইএনএআরএস, বিসিএসআই আর, ঢাকার সাইন্টিফিক অফিসার জনাব মেহেদী হাসান। 
পত্নীতলা উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশিদুল আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- আইজিসিআরটি, বিসিএসআই আর, ঢাকার সাইন্টিফিক অফিসার গৌরাঙ্গ রায়, পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক প্রমুখ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

এতে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং টেকসই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়।

‎আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতেও এ প্রদর্শনী সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানে ৩টি গ্রুপে মোট ১৬ টি স্টল প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে অতিথিরা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং মূল্যয়ন পূর্বক উদ্ভাবনী গ্রুপদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। 
 

একুশে সংবাদ/ওজি

Link copied!