AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ: চমক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:০৩ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ: চমক

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। অভিনয় আর সৌন্দর্যে দর্শকদের মন জয় করে অল্প সময়ে পরিচিতি পেয়ে যান। ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে। তবে এবার যেন খানিকটা সুর বদলালেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। ফেসবুক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

মূলত সমাজের চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন তিনি। চমকের মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।

তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা না বলে কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন। অভিনেত্রীর এমন পোস্টের নিচে ভক্ত-অনুরাগীরাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকেই তার এই অভিমানী সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’ আবার কেউ কেউ তার আগামী কাজের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!