বলিউডে অভিনেত্রী গহনা বশিষ্ঠ পর্নোকাণ্ডে জড়িয়ে পড়েছিল। এ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের পরই। তারপর থেকেই গহনা ছিলেন পুলিশের নজরে।
এবার মুম্বাই পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন এ মডেল ও অভিনেত্রী। খবর আনন্দবাজার। শনিবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গহনা। ক্যাপশনে তিনি অভিযোগ করেছেন, পুলিশ তার জামা ছিঁড়ে ফেলেছে।
প্রশ্ন তুলে গহনা বশিষ্ঠ লেখেন, ‘এখনো মন ভরেনি আপনাদের? আর কত মিথ্যে গল্প বানাবেন? আর কত অত্যাচার করবেন?’
গহনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, হলুদ সালোয়ারের হাতের নিচের অংশ ছেঁড়া। সেই ছেঁড়া অংশ ছবি তুলে পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘পুলিশ আমার এ অবস্থা করেছে। সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। টাকা নেই, বাড়ি ফিরতে পারছি না। ফিরলে পুলিশে গ্রেপ্তার করবে। মোবাইল, ল্যাপটপ সব নিয়ে নিয়েছে।’
পোস্টে গহনা দাবি করেছেন, যারা তার বিরুদ্ধে জোর করে পর্নো করার অভিযোগ করছেন তারা পুলিশের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি বিশ্বাস করে, সত্য খুব তাড়াতাড়ি প্রকাশ হবে।
গহনা চলতি বছর ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি উঠতি মডেলদের দিয়ে পর্নো তৈরি করতেন প্রলোভন দেখিয়ে। তিনি পর্নো বানানো এবং তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে গ্রেপ্তার হন । চার মাস জেল খাটার পর জামিনে আছেন এ অভিনেত্রী।
একুশে সংবাদ/স/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

