ব্রাহ্মণবাড়িয়া নাগরিকদের জন্য সঠিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম|
পরিদর্শনকালে তিনি পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তারা নির্ধারিত নিয়মে সেবা পাচ্ছেন কি না, কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন|
পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোঃ সাহজাহান কবিরের সঙ্গে মতবিনিময় করেন| এ সময় সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সকল সেবাপ্রার্থীকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান|
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ|
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

