AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ১৪ মে, ২০২৬

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে এবং ১১ ফেব্রুয়ারি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে। একই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং ১৮ জুলাই পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত রুটিন অনুযায়ী, এসএসসি পরীক্ষার প্রথম দিন ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে ১১ ফেব্রুয়ারি তা শেষ হবে।

অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী, ৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৮ জুলাই ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার সময়সূচি প্রয়োজনে পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষের থাকবে। তবে শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে নির্ধারিত সময়সূচি আগেই প্রকাশ করা হয়েছে।

এসএসসির পূর্ণাঙ্গ রুটিন--

 

এইচএসসির পূর্ণাঙ্গ রুটিন--

একুশে সংবাদ/যাবিদ

Link copied!