AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঠদান নির্বিঘ্ন করতে মাউশির কঠোর নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৯ পিএম, ২৩ জুলাই, ২০২৩

পাঠদান নির্বিঘ্ন করতে মাউশির কঠোর নির্দেশনা

মাধ্যমিক স্তরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের এক কক্ষে একসঙ্গে পাঠদানের অভিযোগে এবার কঠোর নির্দেশনা দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

 

রোববার (২৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের এক কক্ষে পাঠদান থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতায় মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একই সঙ্গে এক কক্ষে এনে শ্রেণি পাঠদান করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শাখার শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!