AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার


Ekushey Sangbad
নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ
০২:৩০ পিএম, ১৮ জুলাই, ২০২৬

আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে আত্রাই থানা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি থানার ব্যারাক পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সের রোলকলে অংশ নিয়ে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

 

একুশে  সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!