দেশীয় বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। সংশোধিত মূল্য মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
সংগঠনটির ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই নতুন এই মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, নতুন মূল্যতালিকা অনুযায়ী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত দামে সোনা বিক্রি হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

