ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ জুলাই) নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে প্রতি সিলিন্ডারে ৩৫৭ টাকা কমেছে।
অন্যদিকে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। এবার টানা দ্বিতীয় দফায় এলপিজির দাম কমানো হলো।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় দেশে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

