AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৩ পিএম, ২৯ জুন, ২০২৬

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

সোমবার (২৯ জুন) ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার নিয়োগের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!