AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেত্রী মৌনীর গোপন তথ্য ফাঁস!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৫ পিএম, ৬ জুলাই, ২০২৬

অভিনেত্রী মৌনীর গোপন তথ্য ফাঁস!

বলিউডের অভিনেত্রী মৌনী রায় স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও অভিনেত্রী বা তার স্বামী এ বিচ্ছেদের কারণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর মাঝেই মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সাংবাদিক তথা নেটপ্রভাবী সিমি চন্দোক। তিনি বলেন, বলিপাড়ার তারকাদের সব গতিবিধির খবর রাখেন তিনি। 

সম্প্রতি এ সাংবাদিক বীর দাসের ঠোঁটে অভিনেত্রী কঙ্গনা রানাউতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়েও মন্তব্য করেন। এবার সিমির চন্দোকের নিশানায় মৌনী। তিনি বলেন, মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন।

বলিউডের বেশ কিছু তারকা কিংবা তাদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গেছে। তাদের মধ্যে মৌনী অন্যতম। একবার নয়, একাধিকবার তাকে খানিক টলমল অবস্থায় দেখা গেছে।

২০২৫ সালের শুরুর দিকের একটি ভিডিওতে মৌনীকে তার স্বামী সুরজ ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে পানশালা থেকে বেরোতে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা গেছে। কোনোমতে তার স্বামী তাকে তুলে নিয়ে গাড়িতে বসান।

মৌনী রায়ের এ ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এবং এ কারণে বেশ সমালোচিত হন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তোলেন-‘তিনি কি মদ্যপ’? যদিও এ প্রসঙ্গে কখনো কোনো মন্তব্য করেননি মৌনী রায়। এবার সিমি বলেন, ‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!’

শুধু তাই নয়; মৌনীর ব্যক্তিগত জীবন বারবার আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। অনেকের মতে, মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে।

যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এরপর ময়দানে নামেন মৌনীর স্বামী সুরজ। তিনি সাফ বলে দেন-‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’  সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

একুশে সংবাদ/ওজি

Link copied!