AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ৮ জুন, ২০২৬

এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

এবি ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন জনাব মুহম্মদ নজরুল ইসলাম।

পদোন্নতির আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) হিসেবে কর্মরত রয়েছেন।

জনাব মুহম্মদ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের (বিসিবিএল) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেডের সাবেক সভাপতিও ছিলেন।

পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাকে ‘১০০ মোস্ট ট্যালেন্টেড গ্লোবাল এইচআর লিডারস’ সম্মাননায় ভূষিত করে।

জনাব মুহম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ডিগ্রি লাভ করেন।

ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা মানবসম্পদ ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!