AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬:৫৫ পিএম, ১৪ মে, ২০২৬

তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প নেবে না সরকার: অর্থ উপদেষ্টা

সরকার এখন থেকে স্বজনপ্রীতি বা কোনো প্রভাবের কারণে তড়িঘড়ি করে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প গ্রহণ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অতীতে অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে প্রকল্প নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থও জড়িত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা থেকে দূরে রেখে অনেক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে অদক্ষতা ও সময়ক্ষেপণ বেড়েছে। এছাড়া প্রকল্পের মেয়াদ অযৌক্তিকভাবে বাড়ানোর প্রবণতাও ছিল।

রাশেদ আল মাহমুদ চৌধুরী বলেন, অনিয়ম ও দুর্নীতির কারণে ‘বালিশকাণ্ড’-এর মতো ঘটনা ঘটেছে, যা রাষ্ট্রীয় ব্যয়ের অপচয়ের উদাহরণ। এসব কারণে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে এবং ঋণের বোঝা বেড়েছে।

তিনি জানান, সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি নীতি-কৌশল প্রণয়ন করা হচ্ছে এবং সরকারি কর্মকাণ্ডের তথ্য নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!