AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৬ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো চাপ সৃষ্টি করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এ সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, “রাজস্ব শৃঙ্খলা আনতে করের আওতা বাড়ানো জরুরি। তবে আমরা ব্যক্তিশ্রেণির কর বাড়াচ্ছি না, বরং করদাতার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রতিফলন আগামী বাজেটে দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের জন্য কোনো খড়গ নামছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই।” অর্থমন্ত্রীর প্রতি আস্থা রেখে তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব নীতি অনুসরণ করছে এবং বেসরকারি খাতকে সঙ্গে নিয়েই অর্থনীতিকে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জিইডির সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম, আইসিএবি সভাপতি এন কে এ মবিন, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীর।

সভায় ব্যবসায়ী নেতারা ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা নির্ধারণ, সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনা, তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ২৫ শতাংশ নির্ধারণ এবং স্বয়ংক্রিয় করপোরেট কর রিটার্ন পদ্ধতি চালুর প্রস্তাব দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!