AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারও বাড়লো স্বর্ণের দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৯ এএম, ৮ এপ্রিল, ২০২৬

আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

এছাড়া নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ২২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দামের পরিবর্তন হয়েছিল, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মূল্য বৃদ্ধি পেয়েছিল।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!