জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতরের সময় কাস্টমস হাউসগুলো সাধারণ ছুটিতে বন্ধ থাকলেও, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হবে। শুধুমাত্র ঈদের মূল দিনগুলোর জন্য শুল্ক স্টেশন বন্ধ থাকবে।
এ নির্দেশনা এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে সোমবার প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন বাদে) সাপ্তাহিক ছুটি ও ঈদ সংক্রান্ত ছুটির সময়ও আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের পাশাপাশি ঢাকা (উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে এই নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

