AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থাইল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটারের বেশি সয়াবিন তেল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১১ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

থাইল্যান্ড থেকে আমদানি করা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটারের বেশি সয়াবিন তেল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক সরকারি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার এজেন্ডা সূত্রে এ তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এই তেল আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৮ কোটি ৪৭ লাখ ৩৯ হাজার ১৮৭ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। প্রস্তাবিত দরদাতা হিসেবে থাইল্যান্ডের ক্রপওয়ার্ড কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্ত করার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইপিএল সম্প্রচার ইস্যু প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আইপিএল সম্প্রচার বন্ধ থাকলেও দেশের অর্থনীতি বা সরকারি ক্রয় কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন। তিনি জানান, এই পরিস্থিতির সূত্রপাত বাংলাদেশের পক্ষ থেকে হয়নি।

মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে তিনি বলেন, মুস্তাফিজ একজন দক্ষ ও পরিচিত ক্রিকেটার। তাকে কোনো দয়া বা অনুগ্রহ করে নেওয়া হয়নি। পুরো ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং এটি দুই দেশের কারও জন্যই ইতিবাচক হয়নি। তবে বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ ছিল বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!