AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:০৪ পিএম, ৬ জানুয়ারি, ২০২৬

ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি ও বাণিজ্য খাতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দুঃখজনক। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনার সূত্রপাত বাংলাদেশের পক্ষ থেকে হয়নি। এরপরও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনোভাবেই চায় না যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটুক। এ ধরনের বিষয় পারস্পরিক আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নষ্ট হবে না বলেই তিনি প্রত্যাশা করেন।

এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত পৃথকীকরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!