AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৬ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

এলপি গ্যাসের দাম আবারও বাড়ল

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আরও বৃদ্ধি করা হয়েছে। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা।

রোববার (৪ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!