AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৭ এএম, ২০ জুন, ২০২৬

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে বলা হয়, ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। নতুন এই মূল্য শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের ফলে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও আগের তুলনায় সমন্বয় করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!