AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার: অর্থ উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার খরচ রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, “হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হবে। বাজেট থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে এবং কোনো ধরনের আর্থিক বাধা নেই।”

প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে থাকবে। দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর মতিঝিল থেকে ফেরার পথে তিনি পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!