র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর পৃথক দুটি কোম্পানির যৌথ অভিযানে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এবং সিপিএসসি (কক্সবাজার) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত ওই আসামি কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে কক্সবাজার সদর থানাধীন কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি উজ্জ্বল সেন (৪২), পিতা: মৃত বিশু রাম সেন, ঠিকানা: গ্রাম- উত্তর ধর্মপুর (সাধুর দোকান), ইউনিয়ন- ধর্মপুর, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
গ্রেফতার উজ্জ্বল সেন সাতকানিয়া থানার মামলায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত একজন আসামি। সাজার পর থেকেই গ্রেফতার এড়াতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

