AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৬০ বাংলাদেশি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০২ পিএম, ১৮ জুন, ২০২৬

ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ৬০ বাংলাদেশি

আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে মোস্ট ওয়ান্টেড অপরাধীর সংখ্যা ৬ হাজার ৪৪৪ জন, যার মধ্যে ৬০ জন বাংলাদেশি রয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তারের পর ইন্টারপোলের রেড নোটিশ ও ওয়ান্টেড তালিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত বাংলাদেশি আসামির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তবে কৌশলগত কারণে সব নাম ও ছবি সাধারণ ওয়েবসাইটে প্রকাশ করা হয় না, যাতে অভিযুক্তরা সতর্ক হয়ে পালিয়ে যেতে না পারে। যদিও জারি করা সব রেড নোটিশই ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের নিরাপত্তা নেটওয়ার্কে সক্রিয় থাকে।

বিভিন্ন দেশের নজরে যেসব বাংলাদেশি

ইন্টারপোলের সহযোগিতায় বিভিন্ন দেশ একাধিক বাংলাদেশি নাগরিককে খুঁজছে বলে জানা গেছে। এর মধ্যে সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ এবং ভারতসহ বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনী হত্যা, চোরাচালান, অর্থ তছরুপ, যৌন নির্যাতন ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের খুঁজছে।

সিঙ্গাপুর সরকার চাঁদপুরের রাজু ঢালীকে হত্যা মামলায় খুঁজছে। দক্ষিণ আফ্রিকার ইসওয়াতানি ও নোয়াখালীর কয়েকজনসহ একাধিক বাংলাদেশি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত। বেলজিয়াম ও মালয়েশিয়াও খুন ও চোরাচালানের অভিযোগে কয়েকজনকে খুঁজছে। যুক্তরাষ্ট্রে যৌন নির্যাতন ও অস্ত্র মামলার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে রেড নোটিশ রয়েছে। মালদ্বীপে অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে খোঁজা হচ্ছে।

ভারতও বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও মুদ্রা জালিয়াতিসহ বিভিন্ন মামলায় বাংলাদেশি নাগরিকদের খুঁজছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সরকারের তালিকায় থাকা আসামিরা

অন্যদিকে গুরুতর অপরাধের অভিযোগে বাংলাদেশ সরকারও একাধিক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও খন্দকার আব্দুর রশীদ।

এছাড়া শীর্ষ সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামি জিসান আহমেদ, প্রকাশ কুমার, কালা জাহাঙ্গীর, সাজ্জাদ হোসেন খান, সালাউদ্দিন মিন্টু এবং মানবতাবিরোধী অপরাধ মামলার একাধিক অভিযুক্তের নামও তালিকায় রয়েছে।

মানবপাচার ও সাইবার অপরাধে অভিযুক্তরা

মানবপাচার, জিম্মি করে মুক্তিপণ আদায়, সাইবার অপরাধ ও জালিয়াতির অভিযোগেও বিভিন্ন জেলার একাধিক বাংলাদেশিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে কিশোরগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও জামালপুরসহ বিভিন্ন জেলার নাম।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে ১৯৬টি দেশের পুলিশ সংস্থার সমন্বয়ে আন্তসীমান্ত অপরাধ দমনে কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!