AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে বিএনপির এমপির ছেলে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৬ পিএম, ২১ জুন, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে বিএনপির এমপির ছেলে

চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় তাকে হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তারেক আল মেহেদী বলেন, “তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছায় এসপি কার্যালয়ে এসেছেন। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।”

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাইরুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকেও এক বার্তায় জানানো হয়, সজীবকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত খাইরুল ইসলাম সজীব কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!