AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩২ এএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা আটক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক আইসিটি কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক ব্যক্তি হলেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদ ছরওয়ারে আলমকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত ১২টার পর এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযান শেষে সেখান থেকেই মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটিতে কর্মজীবী নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে অ্যাকাউন্টটি থেকে ওই পোস্ট সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, জামায়াত আমিরের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!