নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন মো. জাহাঙ্গীর আলম। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোন সম্পর্ক নেই।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
বিশেষ ওই বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমত উল্যাহর ছেলে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

