AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
১০:৪৪ পিএম, ২৮ জুলাই, ২০২৬

বদলে গেল প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং খাবারের মান

পঞ্চগড় সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টিমান উন্নয়ন ও উপস্থিতির হার বাড়াতে জোরকদমে চলছে স্কুল ফিডিং (School Feeding) কর্মসূচি।

খাদ্য সহায়তাভিত্তিক এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে ঝরে পড়া রোধ করা এবং নিয়মিত উপস্থিতি বৃদ্ধি করা।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র বাস্তবায়নে এবং স্থানীয় বিদ্যালয়ভিত্তিক খাদ্য কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পুষ্টিগুণ সমৃদ্ধ টিফিন হিসেবে বনরুটি, কলা ও সিদ্ধ ডিম বিতরণ করা হচ্ছে।

সরজমিনে দেখা যায়, নির্ধারিত ঠিকাদারের মাধ্যমে সঠিক সময়ে এবং মানসম্মত খাবার বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ও তদারকিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসব পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুষ্টিকর টিফিন পেয়ে বেশ আনন্দিত। স্থানীয় শিক্ষকরা জানান, স্কুল ফিডিং কর্মসূচি নিয়মিত ও মানসম্মতভাবে পরিচালিত হওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে।

একই সাথে শ্রেণি কক্ষে পাঠদানে শিক্ষার্থীদের আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পেয়েছে। সরকারের ও বাস্তবায়নকারী সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।

পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইএসডিও-র সহযোগিতায় এই টিফিন সরবরাহ কার্যক্রম ভবিষ্যতেও স্বচ্ছতা ও নিবিড় তদারকির মাধ্যমে অব্যাহত রাখা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!