AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস



পদ্মায় অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অবৈধ জাল বিরোধী বিশেষ অভিযানে ৩৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা মৎস্য বিভাগ ও দৌলতদিয়া নৌ পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।

অভিযানকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট ও তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ৩৫টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।

পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল পদ্মা নদীর তীরে জনসম্মুখে অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, মৎস্য সম্পদ রক্ষা ও জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। নৌ পুলিশ ও মৎস্য বিভাগের এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!