AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরাতন ১০৩৪ টি দলিল সরকারি বিধি মোতাবেক ধ্বংস


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
১০:২৬ পিএম, ২৮ জুলাই, ২০২৬

পুরাতন ১০৩৪ টি দলিল সরকারি বিধি মোতাবেক ধ্বংস

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ে গত ২০১২ সাল হইতে ২০২৩ সাল পর্যন্ত রেজিস্ট্রি সম্পূর্ণকৃত মূল দলিল যে সব  দাতা/গ্রহীতা দলিল গ্রহণ করেননি, তাদের গত জুলাই মাসের ২৬  তারিখের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয় থেকে নিজ নিজ মূল্য রশিদ জমা দিয়ে দলিল সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ ও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে সকল দাতা গ্রহীতাগনরা নির্ধারিত সময়ের মধ্যে দলিল দাবি করেননি বা প্রয়োজন মনে করেনি। সে সকল মূল দলিল সরকারি বিধি মোতাবেক অত্র কার্যালয়ের সামনে সোমবার দুপুরে জনসাধারনের সম্মুখে ১০৩৪ টি দলিল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সাব-রেজিস্টার মোসা: মাহমুদা খাতুন। সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত দলিল লেখক, নকল নবিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ধ্বংসকৃত দলিলের সার্টিফাইড/নকলকপি সংশ্লিষ্ট দপ্তর ও মানিকগঞ্জ সদর মহাফেজখানা থেকে তুলতে  পারবে। সার্টিফাইড, নকলকপি দিয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় সকল প্রকার সম্পাদন করতে পারবে সেবা গ্রহীতারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!