AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৬:০১ পিএম, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলোচিত একটি অপহরণ মামলার ১৫ বছর বয়সী ভিকটিম আল আসমাউল হুসনা তাসনিমকে উদ্ধার করেছে র‌্যাব-৫, রাজশাহী। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে মহানগরীর লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৫৫ মিনিটে র‌্যাব-৫-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর লক্ষীপুর চৌরাস্তার পুলিশ বক্সসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

র‌্যাব জানায়, এ ঘটনায় দামকুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৭/৩০ ধারায় দায়ের হওয়া অপহরণ মামলা (নং-০৪, তারিখ: ১১ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা। গত ১০ জুলাই রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভিকটিম তার মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে দামকুড়া থানাধীন দেশলাপাড়া বিলসংলগ্ন সড়ক থেকে মো. সাকিব (২১) ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করে।

পরে র‌্যাব-৫ গোয়েন্দা তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মহানগরীর লক্ষীপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিমকে দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপহরণ, সন্ত্রাস, মাদক, অস্ত্রসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

একুশে সংবাদ/এ.জে

Link copied!