AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:৫৭ পিএম, ২৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর এবং কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!