AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৫:৫২ পিএম, ২৮ জুলাই, ২০২৬

মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আফরোজ শাহীন খসরু।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু ও বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম হীরা এবং সদস্য মজিদ জোয়ার্দ্দার, আলমগীর মণ্ডল, জাহিদ হাসান জিহাদ, শেফাদুল ইসলাম চান্নু ও মিলন আলীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি বিভিন্ন প্রকল্পের স্বচ্ছ ও সফল বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!