AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৫:৪৯ পিএম, ২৮ জুলাই, ২০২৬

মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ হোক বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাসহ গুরুত্বপূর্ণ স্থানে এক হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেফাইনুর আরেফিন, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইউএনও মো. হাবিবুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি পৌরবাসীকে নিজ নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মোরেলগঞ্জ গড়ে তোলা সম্ভব।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকায় সবুজায়ন বৃদ্ধি পাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!