‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “স্থানীয় দেশীয় ফল আমাদের কৃষকের শ্রম, মাটি ও প্রাকৃতিক ঐশ্বর্যের এক অপূর্ব নিদর্শন। দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, এগুলো নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের অন্যতম উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ।”
মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন দেশীয় ও উন্নত জাতের ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ডেউয়া, আমড়া, কলা, বিলিম্বি, লুকলুকি, কামরাঙা, বরই, হরিতকী, বারি মাল্টা, কাঁঠাল, মাল্টা, চালতা, গাব, থাই পেয়ারা, ডেডিগেড মাল্টা, ডুমুর, আখ, ড্রাগন ফল, লটকন, সফেদা, আম, পেঁপে, ডাব, বেল, করমচা, আমলকী, লেবু, কাগজি লেবু, তরমুজ, কলম্বো লেবু, আনারস, তাল, চায়না সুগন্ধি লেবু, মাধবী পেয়ারা, জারা লেবু, হলুদ মাল্টা এবং বারোমাসি কাঁঠাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, শিবু কান্তি নাথ, দুর্গাপদ দেব, ফরিদুল আলম, লক্ষ্মণ কুমার করণ, জয়নাল আবেদীনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

