মাদকাসক্ত পরিবার বা মাদকের সাথে জড়িত পরিবারের সদস্যরা যেন ফ্যামিলি কার্ড না পায়। মাদকাসক্ত পরিবারের সদস্যরা ফ্যামিলি কার্ড কেন কোনো সরকারি সহায়তাও না পায় সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এতে কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রভাব খাটানো যাবে না। এগুলো বন্ধ রাখলে মাদক কমে যাবে এবং সার্বিক পরিস্থিতি উন্নতি হবে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক বিরোধী প্রচার ও অভিযান প্রতিটি মসজিদে ইমামদেরকে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। মাদক বিরোধী অভিযানে যে সকল ব্যাক্তিকে সাজা বা গ্রেফতার করা হচ্ছে তাদের বিষয়ে জনগণকে জানানো উচিত।
মাদক নির্মূলে পুলিশ ও র্যাবের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বরমী এলাকাকে সন্ত্রাস প্রবণ এলাকা, তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার, প্রহ্লাদপুর ইউনিয়নের মারতা গ্রামে চুরি, মাদক ও জুয়ার প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
যত্রতত্র ময়লা ফেলার বদঅভ্যাস দূর করার জন্য সচেতনতা গড়ে তুলতে হবে। পৌরসভা ও উপজেলার অন্যান্য এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং অথবা রিসাইক্লিং স্টেশন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা রক্ষা: জুলাই-আগস্ট আন্দোলনের পর দেশে রাজনৈতিক ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই ঐক্যের চেতনা বজায় রাখা এবং অপশক্তিকে রোখার আহ্বান জানান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

