AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুরির ভয়ে রাত ৩টা পর্যন্ত পাহারা, সকালে ঘুম থেকে উঠে দেখেন আলমসাধু নেই



চুরির ভয়ে রাত ৩টা পর্যন্ত পাহারা, সকালে ঘুম থেকে উঠে দেখেন আলমসাধু নেই

চুরির ভয়ে রাত ৩টা পর্যন্ত পাহারা দিয়েছিলেন নিজের আলমসাধু। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখেন, সেটি আর নেই। আলমসাধুটি ছিল শুকুর আলী সরদারের উপার্জনের একমাত্র অবলম্বন। শনিবার (২৫ জুলাই) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আলমসাধু হারিয়ে এখন পরিবার নিয়ে দিশেহারা তিনি।

জানা যায়, শুকুর আলী তাঁর শোবার ঘরের পাশেই টিনের চালা দিয়ে তৈরি একটি শেডে তালাবদ্ধ অবস্থায় আলমসাধু রাখতেন। ঘটনার রাতে চুরির আশঙ্কায় রাত ৩টা পর্যন্ত তিনি টেলিভিশন দেখার পাশাপাশি আলমসাধু পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখেন, টিনের শেডে রাখা আলমসাধুটি নেই।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শুকুর আলী বলেন, “দীর্ঘদিন ধরে আলমসাধু চালিয়ে আমার সংসার চলে। এর আগে আমার আরেকটি আলমসাধু ছিল। মেয়ের অসুস্থতার চিকিৎসার জন্য সেটি বিক্রি করতে হয়। পরে বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে এবং কিছু টাকা বাকি রেখে নতুন এই আলমসাধুটি কিনি। চারপাশে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সেদিনও রাত ৩টা পর্যন্ত পাহারা দিয়েছিলাম। কিন্তু সকালে উঠে দেখি আলমসাধুটি নেই।”

তিনি আরও বলেন, “আলমসাধুই আমার উপার্জনের একমাত্র অবলম্বন। এটি চালিয়েই সংসার চলে। এখন একদিকে সংসারের খরচ, অন্যদিকে আলমসাধুর বাকি টাকা পরিশোধ—সব মিলিয়ে কী করব, বুঝে উঠতে পারছি না।”

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সমির জানান, সোমবার সকালে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!