AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদগঞ্জে শীর্ষ মাদককারবারি কামরুল আটক



ফরিদগঞ্জে শীর্ষ মাদককারবারি কামরুল আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১৪৭ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামের এক শীর্ষ কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বোয়াডার বাজার সংলগ্ন লক্ষ্মীপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​আটককৃত কামরুল ইসলাম উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের বশির দিঘীরপাড় এলাকার বাবির মোড় নিবাসী মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে কামরুল সীমান্ত অঞ্চল থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করতেন। পরবর্তীতে সেগুলো ফরিদগঞ্জ ও এর আশেপাশের এলাকার তরুণ ও যুবসমাজের কাছে খুচরা ও পাইকারি দামে বিক্রি করতেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় একই অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন।

​অভিযান পরিচালনাকারী ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদারের পরিচালনায় এবং এসআই মোহাম্মদ হুমায়ুন কবির ও এএসআই জুমায়েত জুয়েলের নেতৃত্বে একটি টিম এই সফল অভিযান চালায়।

​তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক কামরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিষবাষ্প থেকে যুবসমাজকে রক্ষায় পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!