AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি হলেন উজিরপুরের কাজী রওনাকুল ইসলাম



বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি হলেন উজিরপুরের কাজী রওনাকুল ইসলাম

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার কৃতি সন্তান কাজী রওনাকুল ইসলাম (টিপু)।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন (নং: ০৫.০০.০০০০.১৪৬.০০.০১১.১৬-৩৭৫)-এ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০’-এর ১৯(২) ধারা অনুযায়ী কাজী রওনাকুল ইসলাম (টিপু)-কে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। চুক্তির অন্যান্য শর্ত উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

কাজী রওনাকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডুপাশা গ্রামের প্রয়াত কাজী আবুল হাশেমের পুত্র।

সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর এ নিয়োগ জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আনতে সহায়ক হবে। এ নিয়োগের খবরে উজিরপুরবাসীর মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!