AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৭ পিএম, ২৪ জুলাই, ২০২৬

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির আওতায় বাংলাদেশের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, নতুন এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্র সরকার ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর সেকশন ৩০১-এর আওতায় বিশ্বের ৮৬টি দেশের প্রতিনিধিত্বকারী ৬০টি অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ-সংক্রান্ত তদন্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের পণ্যের ওপর সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এসব দেশের তুলনায় বাংলাদেশ মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাবে বলে সরকারের আশা।

নতুন শুল্কহার ওয়াশিংটন ডিসি সময় অনুযায়ী ২৪ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। নতুন ব্যবস্থায় শুল্কহার সর্বনিম্ন ১০ শতাংশ এবং সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তের মাধ্যমে এর আগে ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর আওতায় কার্যকর থাকা অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের পরিবর্তে নতুন শুল্কব্যবস্থা কার্যকর হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!