AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার



সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টায় তাঁর টোটাল হিপ রিপ্লেসমেন্ট (হিপ জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডা. ডরেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাঁর অস্ত্রোপচার সম্পন্ন করবে।

অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী কায়কোবাদ এক বার্তায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আবেদন জানানো হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সাধারণ মানুষের প্রতি তাঁর রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার আহ্বান জানান।

বিবৃতিতে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, “ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী মানুষ। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।”

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদরাসাসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ধর্মবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!