AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারার পানি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০১:২৩ পিএম, ২৪ জুলাই, ২০২৬

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারার পানি

ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কয়েকটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সিলেট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও তা এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

অন্যদিকে কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে পানি বিপৎসীমার সমান এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শেওলা ও শেরপুর পয়েন্টে নদীর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

এ ছাড়া সারিগোয়াইন, পিয়াইন, লোভা ও ধলাই নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, ভারতের আসামে বন্যার পানি নামতে শুরু করায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। তবে সিলেট অঞ্চল কিংবা ভারতের আসাম ও মেঘালয়ে নতুন করে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই।

তিনি আরও বলেন, নদীর পানি আরও কিছুটা বাড়তে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সিলেট অঞ্চলে বন্যা সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে পাউবো মনে করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!